শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

স্বাস্থ্যবিধি মেনেই শাবি’র সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক :: স্বাস্থ্যবিধি মেনেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি শেষে আজ রোববার (১৭ জানুয়ারী) থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এদিন সকাল ১০টায় পরীক্ষা চলাকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি সুষ্ঠুভাবে সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও অধ্যাপক ড. আসিফ ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: