শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম
বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের আয়োজন

নিউজ ডেস্ক :: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ চতুর্থ দিন। আজ আয়োজনে থাকছে বিভিন্ন দেশের ৩৭টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে জাদুঘরের মূল মিলনায়তনে দুপুর ১টায় ইরানের ‘সরিয়াল ড্রিমস’, বিকেল ৩টায় কাজাখস্তানের ‘মারিয়াম’, বিকেল ৫টায় ভারতের ‘নাসির’, সন্ধ্যা ৭টায় ইরানের ‘জানায়াত-ই-দ্বি দেঘাট’।

পাশাপাশি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুর ১টায় স্লোভেনিয়ার ‘টু সি এল আইয়ন’, ব্রাজিলের ‘রেসপেনডর’, বিকেল ৫টায় ফিলিপাইনের ‘ইন দ্য নেইম অব দ্যা মাদার’ এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ‘জোয়ার’।

জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে দুপুর ১টায় থাকছে সাইপ্রাসের ‘সিনিয়র সিটিজেন’, বিকেল ৩টায় জাপানের ‘কামিং ব্যাক সানি’, ইরানের ‘সিকিং লস্ট’, কাজাখস্তানের ‘দ্য লিটল প্রিন্স’, ইতালির ‘দ্য ওয়েডিং কেক’, ভারত ও যুক্তরাষ্ট্রের ‘দ্য ওমেন আন্ডার দ্য ট্রি’, রাশিয়ার ‘ডেট’, ৫টায় তুরস্কের ‘টোপরাক’, সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ‘নিরুদ্দেশ যাত্রা’ ও ‘কাসিদা’, আর্জেন্টিনার ‘টিনা’ ও ইউক্রেনের ‘ইন্টারভিউ’।

শিল্পকলা একাডেমিতে বিকেল ৩টায় রয়েছে ইরানের ‘সাডেরলি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্র। এ ছাড়াও স্টার সিনেপ্লেক্স এবং সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে মিলনায়তনের পাশাপাশি অনলাইনেও চলচ্চিত্র দেখার সুযোগ রয়েছে। লাকভেলকি অনলাইন প্ল্যাটফর্মে উৎসব চলাকালে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখা যাবে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: