শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

প্রথমবার বই লিখলেন তাহসান, প্রকাশ হবে বইমেলায়

নিউজ ডেস্ক :: ক্যারিয়ারটা শুরু করেছিলেন গায়ক হিসেবে। গান গেয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা তিনি পেয়েছেন। এরপর তাকে পাওয়া গেছে সুরকার, গীতিকার হিসেবেও। তিনি মডেল হয়ে কিছু বিজ্ঞাপনে প্রশংসিত হন। এরপর বনে যান নিয়মিত অভিনেতা।

অভিনয় করেছেন গান, নাটক ও সিনেমায়। এবার তিনি নতুন আরও এক পরিচয়ে হাজির হচ্ছেন। তাহসান খান এবার আত্মপ্রকাশ করছেন লেখক হিসেবে।

তিনি নিশ্চিত করেন, প্রথমবারের মতো বই লিখেছেন। নাম ‘অনুভূতির অভিধান’। আসছে বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে বের হবে।

প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বলেন, ‘অন্যরকম একটা অনুভূতি অবশ্যই। নিজের লেখা প্রথম বই। আবেগটা দারুণ। ২০-২৫টি গল্প নিয়ে বইটি তৈরি করা। আশা করছি পাঠক পড়ে আরাম পাবেন।’

‘মানুষের জীবনে বেড়ে ওঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কীভাবে ধারণ করতে হয়; সেটাকে কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না। কারণ স্কুল-কলেজে এটা শেখানো হয় না, পরিবারেও খুব একটা হয় না। যার কারণে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে! আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে’- যোগ করেন এই গায়ক-অভিনেতা।

তাহসান বর্তমানে ভালোবাসা দিবসের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই তাকে দেখা যেতে পারে সিনেমায়ও। সম্প্রতি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন তাহসান খান।
এলএ/জিকেএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: