মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

অবশেষে ঠাকুরগাঁওয়ে মামার বাসা থেকে আটক গৃহকর্মী রেখা

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: অবশেষে ঠাকুরগাঁওয়ে মামার বাসা থেকে আটক হয়েছে আলোচিত ভয়ংকর গৃহকর্মী রেখা আখতার (২৮)। বুধবার গভীর রাতে ঢাকা মেট্রোপেলিটন পুলিশ (ডিএমপি)র একটি দল জেলার রানীশংকৈল উপজেলার কাশিপুর এলাকা মামা কফিল উদ্দিনের বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

গ্রেফতারকৃত রেখা আখতার (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী গ্রামের আফা হোসেনের মেয়ে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রথমে নীলফামারি জেলার ডেমরায় আশ্রয় নেয় রেখা। এরপর নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে আসে ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। বুধবার গভীর রাতে বিশেষ টেকনোলোজির মাধ্যমে ঢাকা থেকে আগত পুলিশের একটি টিম বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় অভিযান চালায়। এসময় রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কাশিপুর এলাকায় তার মামার বাসা থেকে থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ঢাকার মালিবাগে বিলকিস বেগমের মেঝ মেয়ে মেহবুবা জাহান বুলবুলির বাসায় ১ বছর কাজ করে রেখা। গত ৭ জানুয়ারি কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায় । ১৬ জানুয়ারি সার্বক্ষণিক থাকার কথা বলে ফিরে আসেন এ বাসায়। এর দুদিন পর বাসায় কেউ না থাকার সুযোগে গৃহকত্রী বিলকিস বেগমকে নির্মম নির্যাতন করে নগদ টাকা, স্বর্ণসহ টিভি ও মোবাইল নিয়ে পালিয়ে যায় রেখা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: