রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম
দুই বছর নিষিদ্ধ মাবিয়া, আক্ষেপ করে বললেন— ‘সব দোষ এখন আমারই’ ভুয়া অ্যাপল অ্যালার্টে আইফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ঝুঁকিতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান বৈশাখী লুকে নজরকাড়া ফারিণ আজ থেকে যে ৭ ফিলিং স্টেশনে ফুয়েল পাসে মিলবে তেল মনোনয়ন দিতে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, জানালেন রিজভী পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিৎ রফতানি ও রেমিট্যান্স বাড়ানো: তথ্যমন্ত্রী মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ

রিজভীর নতুন গান ‘আমার আপন কেউ নেই’

নিউজ ডেস্ক :: প্রকাশ পেয়েছে এ প্রজন্মের মেধাবী কণ্ঠশিল্পী এম এইচ রিজভীর নতুন গান ‘আমার আপন কেউ নেই’। গানটি ২২ জানুয়ারী প্রযোজনা প্রতিষ্ঠান ‘ড্রিম টাচ মিডিয়া’র ব্যানারে ভিডিও আকারে প্রকাশ পেয়েছে।

চমৎকার রোমান্টিক এ গানটির কথা এবং সুর করেছেন এম এইচ রিজভী নিজেই। সংগীতায়োজনে ছিলেন রিয়েল আশিক। গানটি ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।

এ গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে রিজভী বলেন, ‘সবার ভালোবাসা নিয়ে নিয়মিত গান করে যেতে চাই। রিয়েল আশিক ভাই অত্যন্ত যত্ন নিয়ে মিউজিকের কাজ সম্পন্ন করেছেন। আশা করছি গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’

কক্সবাজারের চমৎকার লোকেশনে নির্মিত গানটিতে মডেল হিসেবে আছেন ইমরান খান এবং অন্তরা। ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন এম এইচ রিজভী।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: