বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

অধ্যাপক মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গতকাল রোববার সন্ধ্যায় ভর্তি হয়েছিলেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মুনতাসীর মামুন। ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ সোমবার বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ওই হাসপাতালের করোনাবিষয়ক মুখপাত্র ও সহকারী অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান কচি।

মো. মাহবুবুর রহমান কচি বলেন, ‘অধ্যাপক মুনতাসীর মামুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১২ তলায় ১২০৭ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন। তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। গতকাল দিবাগত রাত ১টার দিকে তাঁর শরীরের অবস্থা খারাপ হতে থাকে। এরপর তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখনো তিনি আইসিইউতেই আছেন।’

মো. মাহবুবুর রহমান কচি বলেন, ‘এর আগে বাইরে তাঁর করোনাভাইরাস টেস্ট করানো হয়েছিল। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে আমরা সকালে তাঁর নমুনা নিয়ে পরীক্ষা করেছি। বিকেলের দিকে হয়তো আমরা রিপোর্ট হাতে পাব। তবে তাঁর করোনার সব ধরনের উপসর্গই আছে। পরীক্ষার ফল পেলে বোঝা যাবে সবকিছু।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: