মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ম্যাসের ছাত্রীদের বের করে দেওয়ায় মালিককে জরিমানা

রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে ম্যাস ভাড়া দিতে না পারায় কয়েকজন ছাত্রীকে ম্যাস থেকে বের করে দিয়েছে ম্যাস মালিক।

সোমবার সকালে শহরের মন্দিরপাড়া এলাকার ত্রিরত্ন ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

বিষয়টি ভুক্তভোগী ছাত্রীরা পুলিশকে জানায়। পুলিশ বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে অবগত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ম্যাস মালিক শম্পা বর্মণ (৩৫) কে ১ হাজার টাকা জরিমানা করেন । সেই সাথে ম্যাসের ছাত্রীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়ার জন্য কোন ছাত্রীকে বের না করে দিতে নির্দেশ দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: