বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি :: জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পুলিশ বাধায় সামাবেশটি শেষ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, ফুলছড়ি থানা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোকছুদার রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ পৌর কাউন্সিলর আবু বকর সিদ্দিক স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা বিএনপির সহ-মৎস্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, জেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কার্জন চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহেদুন্নবী তিমু, যুগ্ম সম্পাদক খন্দকার ইউনুস আলী দুখু, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সদর থানা ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান আলাল প্রমুখ। জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সমাবেশে দলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন।