শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

আইনজীবীদের সুদমুক্ত ঋণ প্রদান শুরু

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘোষিত টানা প্রায় দেড়মাস ছুটিতে আদালত বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে আইন পেশা। এ অবস্থায় সুদমুক্ত ঋণ নিয়ে সদস্যদের পাশে দাঁড়িয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

মঙ্গলবার থেকে এই ঋণ বিতরণ শুরু হয়েছে। সদস্যদের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে এক বছরের জন্য বিনা সুদে এই ঋণ দেওয়া হচ্ছে। চার ক্যাটাগরিতে পাঁচ হাজার ৪৮৫ জন আইনজীবী এ ঋণ পাচ্ছেন।

এর আগে সোমবার এই ঋণ বিবেচিত সদস্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেই অনুযায়ী গতকাল প্রথম দিনে ৩৩৮ জন সদস্য ঋণ নিয়েছেন বলে জানান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী খান হাসান।

তিনি বলেন, পরবর্তীতে প্রতিদিন এক হাজার করে সদস্যের মধ্যে ঋণ বিতরণ করা হবে। সেই হিসেবে আগামী ১৫ মে’র মধ্যেই ঋণ বিতরণ কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত ৩০ এপ্রিল ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চার ভাগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পাবেন প্রতি সদস্য। যাদের সদস্য হওয়ার বয়স ১ থেকে ৫ বছর তারা ২০ হাজার টাকা, যাদের সদস্য হওয়ার বয়স ৫ থেকে ২৫ বছর, তারা পাবেন ২৫ হাজার টাকা। আর যাদের সদস্য হওয়ার বয়স ২৫ বছরের বেশি তারা পাবেন ৩০ হাজার টাকা। এ ছাড়া যাদেও বেনেভোলেন্ট ফান্ডে টাকা নেই, তারা পাবেন ১০ হাজার টাকা।

এর আগে ঢাকা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল আল মামুন জানান, বিনা সুদে ঋণের জন্য সাত হাজার ৫১১ জন তালিকাভুক্ত সদস্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনেকে একাধিকবারও আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে পাঁচ হাজার ৪৮৫ জন ঋণের জন্য বিবেচিত হয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: