মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

সফলতার মন্ত্র নিজেই ফাঁস করলেন অশ্বিন

নিউজ ডেস্ক :: টেস্ট ক্রিকেটে সদ্য ৪০০ উইকেট পাওয়া রবিচন্দ্রণ অশ্বিন শেষ ছয় ম্যাচেই তুলেছেন ৩৬টি উইকেট। এবার নিজেই জানিয়েছেন সফল হওয়া মন্ত্র। মাঠে নামার আগে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ফুটেজ দেখেন এই অফ স্পিনার। প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানদের খুটি-নাটি জেনেই ২২ গজে পা রাখেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে ভারত। তিনটি টেস্টে অশ্বিন একাই তুলেছেন ২৪ উইকেট। সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে তুলেছিলেন ১২টি উইকেট। দলের ফিল্ডিং কোচ শ্রীধরের সঙ্গে এক আড্ডায় মেতেছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। যা বিসিসিআইয়ের টুইটার পেজে প্রকাশ করা হয়।

অশ্বিন বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরে, অ্যাডিলেড টেস্টের আগে আমি টানা আট ঘণ্টা ধরে টিম পেইনদের ভিডিও দেখেছিলাম। এভাবে পরিকল্পনা ঠিক করাটা আমাতে সফল করেছে। জানি না, কেনো এটা শুরু করেছিলাম। কিন্তু এর মধ্যে দিয়ে মাঠে নামার আগে সব রকম ভাবে নিজেকে তৈরি রাখি। এতে খেলাটা বুঝতে আরও সুবিধা হয়।’

করোনা মহামারীতে ঘরে বসে প্রতিপক্ষ নিয়ে বাড়তি কাজ করার অভ্যাসটা গড়ে ওঠে বলে জানিয়েছেন অভিজ্ঞ এই অফস্পিনার।

‘লকডাউনের সময় আমি পুরনো ক্রিকেট ম্যাচ দেখতাম। যেমন ইউটিউবে চিপকে (চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়াম) করা শচিনের শতরানের ইনিংসটি দেখেছিলাম। এরকম অনেক ফুটেজ আমি নিখুঁত ভাবে দেখতাম। ফলে আমি বুঝে গিয়েছিলাম ব্যাটসম্যানরা কোন বল কি ভাবে খেলতে পারে।’

অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিংয়ের (৪১৭) পর চতুর্থ ভারতীয় হিসেবে সাদা পোশাকে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

‘প্রথমে আমি বুঝতে পারিনি। কারণ তখন ম্যাচের অনেক গুরুত্বপূর্ণ সময় চলছিল। তাই আমরা সেটা নিয়েই চিন্তায় ছিলাম। উইকেটটা নেয়ার পর যখন জায়ান্ট স্ক্রিনে দেখলাম ৪০০ উইকেটের কীর্তির কথা, তখন বুঝতে পারলাম। দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল।’ যোগ করেন অশ্বিন।

ওয়াই


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: