শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

হাতীবান্ধায় করোনা আক্রান্ত এক গৃহবধূ

কাজী শাহ্ আলম, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধ : লালমনিরহাটের হাতীবান্ধায় কুমিল্লা ফেরত সম্পা (২৩) নামে এক গৃহবধূ করোনা রোগে আক্রান্ত। সে কুমিল্লার একটি ইট ভাটার কাজে নিয়োজিত ছিলো বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত ওই নারী উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫নং ওয়ার্ডের সবুজ মিয়ার স্ত্রী। এছাড়া তার স্বামীরও নমুনা সংগ্রহ করা হয়।

সে কুমিল্লার একটি ইট ভাটার কাজে নিয়োজিত ছিলো, গত রবিবার (৩ মে) সে বাড়িতে আসে। সেখান থেকে চিকিৎসক এসে তার নমুনা সংগ্রহ করে। পরে পরীক্ষা নিরীক্ষার পর বৃহস্পতিবার (৭ মে) তার করোনা পজেটিভ রেজাল্ট আসে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. নাঈম হাসান নয়ন বলেন, করোনা পজেটিভ ওই নারীর কোন উপসর্গ দেখা দেয়নি। এছাড়া তার স্বামীর নেগেটিভ হলেও তিনদিন পর তারও পরিক্ষা করা হবে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বাঙলার জাগরণকে জানান, আমরা সেখানে যাচ্ছি। ওই এলাকা লকডাউন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: