বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

নিজেকে মৃত অনুভব করছি!

নিউজ ডেস্ক :: জাতীয় প্রেস ক্লাবে পুলিশি তাণ্ডবের ঘটনায় আমি মোটেও বিষ্মিত নই। অবাকও হইনি। বেদনাহত তো অবশ্যই নই। বরং পঁচা, গলা, মরা রাজনীতি আর কেঁচোমার্কা জার্নালিজম চর্চার জন্য আমি নিজেকে মৃত অনুভব করছি। নিজ ভুলে, স্বার্থের কারণে কিংবা ফাঁদে পড়ে বা লোভের মোহে হাতি যখন মরে যায়, তখন চামচিকাও লাথি মারে। এটাই প্রকৃতির নিয়ম।

আবার একজন গণমাধ্যমকর্মী হয়েও আপনি যখন নিজের বিবেককে বিলিয়ে দেবেন, তখন জেনে না জেনে কিংবা চেতনার চাদরে আবৃত হয়ে অবচেতন মনে অর্থবিত্ত আর ক্ষমতার নেশায় অপরাজনীতিকেও সমর্থন দেবেন অকপটে। তখন পৃথিবীব্যাপী মুক্ত কিংবা স্বাধীন গণমাধ্যমকে মনে হবে ভুল পথে পরিচালিত হচ্ছে। কারণ সেখানে আপনার কোনও স্বার্থ নেই। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত তখন এক ধরণের অদৃশ্য শৃংখল এঁটে দেয়া হবে। তখন বোতলের ছিপি খুলে জ্বিনের বাদশারা বেরিয়ে এলেও তা কোনও কাজে আসবে না। কেননা, সেই জ্বিনের বাদশাও তো একজন ভৃত্য মাত্র। সে তো মালিকের হুকুমই পালন করে নিজেকে তৃপ্ত করে তুলবে।

লোক দেখানো ভালবাসা, বিশেষ ব্যক্তি বন্দনা আর ছলচাতুরির দেশপ্রেমকে তখন টাকা পাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। বেশিরভাগ মানুষই তখন নিজের সম্মান বাঁচাতে নিজেকে সমাজ থেকে গুঁটিয়ে নেবে। কিন্তু শাসকেরা মনে করবে- মানুষ তো বেশ সুখেই আছে। ক্ষুধার্ত, নিপীড়িত মানুষ শুধু সুযোগ খুঁজবে। শাসকেরা আকষ্মিকভাবে যে ভুল করবে তার মাশুল তিন পুরুষও দিতে ব্যর্থ হবে।

কেননা, তৃপ্তির ঢেকুর তখন ক্ষমতাশালীদের পেট থেকে গলা অবদি আড়াআাড়ি চলাচল করবে।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: