রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার

নোয়াখালীতে গৃহবধূ কুপিয়ে হত্যার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সদরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত যুবককে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রোববার (২১ মার্চ) বিকালে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ দন্ডাদেশ দেয়।

২০১৫ সালের ১২ জুলাই বিকেলে উপজেলার কালাদরাপ ইউনিয়নের গৃহবধূ ফারজানা আক্তার টুনিকে হত্যার দায়ে আসামি আবদুর রহীম জাবেদ ওরফে আরিফকে এ দন্ডাদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আরিফ সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের শুল্লকিয়া এলাকার চারুবানু গ্রামের আবদুল মান্নানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, চারুবানু এলাকার আবদুল বাসেতের স্ত্রী ফারজানা আক্তার টুনির বাড়ির সড়ক দিয়ে চলাচল নিয়ে আসামি আবদুর রহিম জাবেদের সাথে বিরোধ ছিল। এরপর ২০১৫ সালের ১২ জুলাই জাবেদের সাথে টুনির কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে জাবেদ ধারালো দা দিয়ে টুনিকে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুল আমিন বাদী হয়ে একই বছরের সালের ১৩ জুলাই আবদুর রহিম জাবেদকে আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপুলিশ (এসআই) ইকবাল হোসেন ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার আদালত ১৭ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত আসামি আবদুর রহিম জাবেদকে আমৃত্যু কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম আকবর ও আসামির পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুর রহিম রাসেল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: