রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম
অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা

ঠাকুরগাঁও প্রতিনিধি : নোভেল ক‌রোনাভাইরাস (কোভিড-১৯) কে জয় ক‌রে সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে‌ছেন ঠাকুরগাঁও‌য়ের ৫ উপ‌জেলার ১৪জন ব‌্যক্তি।

সোমবার সকালে জেলা সদর হাসপাতাল ও উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের চি‌কিৎসকরা সুস্থ‌দের ফুলেল শুভেচ্ছা জানান। সুস্থ‌্যদের ম‌ধ্যে দুই নারী এক শিশু সহ ১১জন পুরুষ র‌য়ে‌ছে।

জেলা সি‌ভিল সার্জন ডা. মাহাফুজার রহমান সরকার এ বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন।

সি‌ভিল সার্জন কার্যালয় সু‌ত্রে জানা গে‌ছে, ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে সুস্থ‌্য হওয়া ব‌্যক্তি‌দের দুই দফা নমুনা পরীক্ষা করা হ‌লে তা‌দের রি‌পোর্ট নে‌গে‌টিভ আ‌সে। আক্রান্তদের শরী‌রে আর কোন উপসর্গ না থাকায় স্বাস্থ‌্য বিভাগ ওই ১৪জন ব‌্যক্তি‌কে সুস্থ্য হওয়ার ছাড়পত্র দেয়।

ত‌বে তা‌দের‌কে বা‌ড়ি‌তে থে‌কে ৭ ‌দি‌নের হোম‌কোয়া‌রেন্টাই‌নে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ৭‌দিন পর আবারও তা‌দের নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষা করা হবে।

উল্লেখ্য জেলায় মোট ক‌রোনা রোগীর সংখ‌্যা ২৪ জন। এ পর্যন্ত সুস্থ‌্য হ‌য়ে বা‌ড়ি ফি‌রলেন ১৪ জন। আইশো‌লেশ‌নে রয়েছেন ১০ জন। ১১ মে সকালে নতুন করে ২৭ জনের নমুনা দিনাজপুর পাঠানো হয়েছে। সব মি‌লি‌য়ে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ ক‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে ৮২১ জন ব্যক্তির। গতকাল পর্যন্ত ৭৫৪ জনের রিপোর্ট পাওয়া গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: