শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনায় শনাক্ত হওয়া রোগী নিখোঁজ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় এক করোনা রোগী সনাক্ত হওয়ার পর নিখোঁজ রয়েছে। রোগীর বাড়ি জেলার সাটুরিয়া উপজেলার খলিলাবাদ গ্রামে। সে ঢাকায় একটি ফলের দোকানে কাজ করত। গত শনিবার ঢাকা থেকে নিজ বাড়িতে আসে। বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, করোনা রোগীর নমুনা সংগ্রহ করে ১০ মে’২০ রবিবার পরীক্ষার জন্য সাভারে পাঠানো হয়। আজ ১১ মে’২০ সোমবার সকালে তার রির্পোট পজিটিভি আসে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, ঘটনা সংগে উপজেলা নির্বাহী অফিসার আশরফুল আলম, স্বাস্থ্য কর্মকর্তাসহ আমরা ফোর্স নিয়ে করোনা রোগীর বাড়ি যাই। বাড়িতে তাকে পাওয় যায়নি। তার বাড়ি লকডাউন করি।

বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, সোমবার রোগীর বাড়িতে গিয়ে শুনি সে পাশের গ্রাম মুন্সিচড় গ্রামে আত্বীয় বাড়ি গেছেন এবং সেখানেই অবস্থান করছেন। পরে ঐ গ্রামে গিয়ে দেখি সে পালিয়েছে। পরে আমরা তার সংস্পর্সে আসা লুৎফর রহমান ভিসার বাড়ি লক ডাউন করি।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, করোনা রোগী সনাক্ত হওয়ার ঘটনায় পরেই রোগী অবস্থান করছেন ২ টি বাড়িতে গিয়ে তাকে খুজেঁ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন লোক মারফত ও প্রযুক্তির মাধ্যমে খোজার চেষ্টা করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: