শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী

বাগেরহাটে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে র্র্যালীঅনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :: “মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে র্র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্বাধীনতা উদ্যান থেকে সামাজিক দূরত্ব মেনে একটি র্র্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ র্র্যালীতে অংশগ্রহন করেন।

র্র্যালী শেষে জাটকা সংরক্ষণে প্রচারাভিযানের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি। এসময় বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ সবুর হোসেন, সদস্য সচিব শেখ সেলিনা ভানু সেলি, উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সদর উপজেলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, বাগেরহাট পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শিশির দাসসহ আরও অনেকে উপস্তিত ছিলেন। পরে শহীদ মিনার চত্বরে এক পথসভা অণুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত অতিথিরা জাটকা সংরক্ষণের গুরুত্বসহ নানা বিষয়ে বক্তব্য দেন।

বাগেরহাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি বলেন, আজ থেকে জাটকা সংরক্ষন সপ্তাহ শুরু হল। ১০ এপ্রিল এই সংরক্ষন সপ্তাহ শেষ হবে। এর মধ্যে কেউ যদি জাটকা আহরণ করার চেষ্টা করেন তাহলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।

এছাড়াও জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে জেলে পল্লীতে আলোচনা সভা, ভিডিও ও প্রামান্যচিত্র প্রদর্শন, হাট-বাজারে অভিযান, জাটকা সংরক্ষনে উদ্বুদ্ধকরণ সমাবেশ, পথ নাটক, আঞ্চলিক সংগীত, লোক সংগীত পরিবেশনসহ নানা আয়োজন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: