শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

চলে গেলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

নিউজ ডেস্ক :: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

নতুন বাংলা বছরের প্রথম দিন বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার মৃত্যু হয়। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: