বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ঝিনাইদহে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

 ঝিনাইদহ থেকে মাহমুদুর রহমান : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোয়াদ আলী (৪৫) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা।

রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত জোয়াদ আলী ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির সামনে এক দোকানে ব্যবসা করে জোয়াদ আলী। শনিবার রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে এসে দেখে শোরগোল শুরু করে।

সেসময় প্রতিবেশী হায়দারের সাথে তার বাকি-বিতন্ডা হয়। এরই একপর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে মারধর করে। এসময় সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: