শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
অতিদরিদ্রের ব্যাংক হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক

মোংলায় ’সেবা’র পক্ষ থেকে করোনাকালীন দুস্থদের খাদ্য সহায়তা

 মোংলা থেকে মোঃ নূর আলম : করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ রোধে করোনাকালীন দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে আজ ১৮ মে সোমবার ১১টায় মোংলার মালগাজী সেক্রেটহার্ট প্রাইমারি স্কুলের মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা ’সেবা’র পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা প্রদানকালে তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব করেন ’সেবা’র নির্বাহি পরিচালক মিনা হালদার।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার ও মালগাজী গার্লস স্কুলের প্রধান শিক্ষক তপন সরকার।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রেজি সরকার, সেবা’র প্রান্ত, শাওন, মিষ্টি প্রমূখ।
সমাবেশে বক্তারা করোনাকালীন মহামারির সময়ে সবাইকে ঘরে নিরাপদে থাকার আহ্বান জানান।

বক্তারা বাড়ীতে শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে নেয়ার পরামর্শ প্রদান করেন। সেবা স্পন্সরশীপ প্রোগ্রামের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ’সেবা’র পক্ষ দুই শতাধিক করোনাকালীন দুস্থ পরিবার মাঝে চাল, ডাল, তেল, আলু, লবনসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: