সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম

স্মার্ট প্রি-পেইড মিটার নিয়ে বিদ্যুৎ গ্রাহক সমিতির স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ :: সিরাজগঞ্জে বিদ্যুৎ বিতরণকারি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)’র নতুন স্মার্ট প্রি-পেইড মিটার নিয়ে বিদ্যুৎ গ্রাহক সমিতি স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর পর থেকে বিগত মিটারের চেয়ে অতিরিক্ত টাকা গ্রাহকদের কাছ থেকে কেটে নেবার অভিযোগ তোলা হয়েছে। যা সাধারণ গ্রাহকদের জন্য জুলুম হয়ে পড়েছে। টাকা আদায়ে সচ্ছতা এবং বিগত মিটারে যে ভাবে বিল নির্ধারণ করা হতো, তা বহাল রেখে গ্রাহকদের অতিরিক্ত টাকা কেটে নেয়া বন্ধ করার দাবিতে বিদ্যুৎ গ্রাহক সমিতি এই স্মারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ গ্রাহক সমিতির আহ্বায়ক আবু এহিয়া খান, সদস্য সচিব নব কুমার কর্মকার, সদস্য সুলতান আহমেদ, মনিরুজ্জামান খান, রফিক শাহীদ প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: