মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

আরব আমিরাতে বিজয় দিবস পালন করবে

‘জাতীয় কবিতা মঞ্চ’-র উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আমিরাতের স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও বিজয় দিবস পালনের ঘোষণা দেয়া হয়েছে।

আমিরাতের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সোমবার বিকেল ৩টায় আবুধাবি কর্নিশের ফর্মাল পার্কে সবাই সমবেত হন। ‘জাতীয় কবিতা মঞ্চ’-র সভাপতি মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির উদ্দিন মান্না।

অনুষ্ঠানের শুরুতে আধুনিক আরব আমিরাত এর প্রতিষ্ঠাতা প্রথম রাষ্ট্রপতি শ্রদ্ধাভাজন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ আয়োজনে প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন। এতে কেক কাটা, মধ্যাহ্নভোজ, স্বাধীনতা ও বিজয় দিবস নিয়ে আলোচনা, যেমন খুশি তেমন সাজ, ও চা চক্রের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, ফখরুল ইসলাম খান সি আই পি, প্রধান বক্তা ছিলেন আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল কাজী আবদুর রহিম, বিশেষ অতিথি ছিলেন কবি ও গবেষক সারওয়ার চৌধুরী, ফেরদৌস আরা বেগম লায়লা।

জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মুহাম্মদ মুসা সমাপনী বক্তব্যে বিভিন্ন প্রাদেশিক শহর থেকে আগত কবি, লেখক, সাহিত্যিক ছড়াকার, সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান ৪৮তম বিজয় দিবস ব্যাপকভাবে আয়োজনের ঘোষণা দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: