বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

ঠাকুরগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের শুভেচ্ছা

 ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস (কেভিড-১৯) শীর্ষক আলোচনা সভা ও জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন করোনাযোদ্ধা চিকিৎসক ও নার্সদের অভিনন্দন জানানো হয়েছে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগিতায় শুক্রবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ তাদের এ শুভেচ্ছা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), এন.এস.আই জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।

এ সময় জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন চিকিৎসক ও স্টাফ নার্সকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। কেভিড-১৯ বিষয়ে চিকিৎসকগণের অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: