মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?

করোনায় আক্রান্ত নির্বাচন কমিশনের ২১৬ কর্মকর্তা-কর্মচারী

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত নির্বাচন কমিশনের ২১৬ জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ জন কর্মকর্তা-কর্মচারী।

শনিবার (১৪ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ২১৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৯ জন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন বলেও জানান তিনি।

করোনাকালে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এনআইডি সেবা চালু রাখে নির্বাচন কমিশন। এই সেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে ইসি কর্মকর্তারা দাবি করেন।

এমএন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: