শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

মোংলার নৌ বাহিনীর মানবিক খাদ্য সহায়তা

 মোংলা থেকে মোঃ নূর আলম : ঘূর্ণিঝড় আম্পান-এ প্রকৃত ক্ষতিগ্রস্থ উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে মোংলার জয়মনি এলাকায় মোংলা নৌ কন্টিনজেন্ট’র ব্যবস্থাপনায় নেভাল এরিয়া খুলনার তত্ত্বাবধানে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন।

শুক্রবার সকাল ১১টায় দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের নিজস্ব রসদে জয়মনি এলাকায় মানবিক খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার আরিফুল ইসলাম, সাব লেঃ আকতার হোসেনসহ মোংলা নৌ কন্টিনজেন্ট’র সদস্যবৃন্দ।

জয়মনি এলাকায় দুইশো ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দ্বিতীয় দিনের মতো দুইশো প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় ছিলো চাল, আটা, তেল, বিস্কুট, মোমবাতি, লাইটার, লবণ, পানি, সুজি, ছোলা প্রভৃতি।

নৌবাহিনী সদস্যদের প্রকৃত ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দেয়া সম্পর্কে পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার রাফসান রানা বলেন যথার্থ কর্মসুচি এবং সময় উপযোগী। প্রকৃত ক্ষতিগ্রস্থরা খাদ্য সহায়তা পাওয়ায় এলাকাবাসী খুশি।

জয়মনি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা নৌবাহিনীর সদস্যদের অভিনন্দন জানাই। মানবিক খাদ্য সহায়তা একর্মসুচির নেতৃত্ব প্রদান করেন মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেঃ আরিফুল ইসলাম।

তিনি জানান ঘূর্ণিঝড় পরবর্তী প্রকৃত ক্ষতিগ্রস্থদের খুঁজে বের করে বাংলাদেশ নৌবাহিনী মানবিক খাদ্য সহায়তা চলমান থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: