রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার বরমচাল চা বাগানে নতুন ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মিছিলে শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর

রেকর্ডের পর রেকর্ড শেয়ারবাজারে

নিউজ ডেস্ক :: আগস্ট মাস শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। এরমধ্যেই আগস্টে একের পর এক রেকর্ড গড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রধান সূচক ডিএসইএক্স ৬,৮৮৪ পয়েন্টে পৌঁছেছে। ২০১৩ সালের পর এটি সর্বোচ্চ রেকর্ড। একইভাবে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস-৩০ ও শরীয়াহ সূচক বা ডিএসইএস যথাক্রমে রেকর্ড ২,৪৬৩ ও ১,৪৯৪ পয়েন্টে পৌঁছায়।

গত বুধবার ডিএসইতে বাজার মূলধন ৫ লাখ ৫৯ হাজার ১৮৯ কোটি টাকা পৌঁছায়। ১৯৫৬ সালে স্থানীয় এই শেয়ারবাজার খোলার পর যা সর্বোচ্চ।

আগস্টে একদিনে ঢাকার পুঁজিবাজার রেকর্ড ৪ লাখ ২১ হাজার ক্রয় বা বিক্রয়াদেশ নিষ্পন্ন করে। একইভাবে রেকর্ড ১০১ কোটি শেয়ারের হাতবদল হয়।

ডিএসইর তথ্য অনুসারে, আগস্টে পুঁজিবাজারে দৈনিক ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে ২০১০ সালের নভেম্বরে একবারই এটা ঘটেছিল।

শেয়ারবাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের অংশগ্রহণের ঊর্ধ্বমুখী গত এপ্রিলে শুরু হয়। বাজারের গতি ঊর্ধ্বমুখী হওয়ায় কিছু সাধারণ বিনিয়োগকারীরাও আসছে। সুতরাং সূচক বেড়েই চলছে।

ডিএসইর তথ্য অনুসারে, আগস্টে সূচক বেড়েছে ৩৭০ পয়েন্ট। যা চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক বৃদ্ধি। এর আগে মে মাসে এটি ৪৭৩ পয়েন্টে পৌঁছেছিল।

এফএ

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: