বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

শুরুতে ঊর্ধ্বমুখী সূচক, লেনদেনে ধীরগতি

নিউজ ডেস্ক :: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে আড়াই’শ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। তবে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে মূল্য সূচক।

এদিন ডিএসইতে প্রথম মিনিটে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্টের বেড়ে যায়।

শুরুর এই ঊর্ধ্বমুখী ধারা লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়েই থাকে এবং সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তে থাকে। সেই সঙ্গে বড় হতে থাকে দাম বাড়ার তালিকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ২৮ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৬ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৯টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৭০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১২৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

এমএএস/বিএ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: