শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

মোংলায় মিঠাখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভা

মোংলা থেকে মোঃ নূর আলম : মোংলা উপজেলার ৪নং মিঠাখালী ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভা ৩০ মে শনিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন মিঠাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার ২০২০-২১ অর্থবছরের জন্য ৩ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৪৬৫ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ৩৬ লাখ ১৩ হাজার ২৫২ টাকা এবং উন্নয়ন আয় ৩ কোটি ৬০ লাখ ৬ হাজার ২১৩ টাকা প্রস্তাব করা হয়। ২০২০-২১ অর্থবছরের জন্য মোট ৩ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৪৬৫ টাকার বাজেট ঘোষনা করা হয় । এতে রাজস্ব ব্যয় এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৮ হাজার ৯৬৫ টাকা। বাজেটে মোট উদ্বৃত্ত থাকছে ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা। মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন জানান স্বাস্থ্য-শিক্ষা-সুপেয় পানি-জলবায়ু-দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসুচিকে অগ্রাধিকার দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট অধিবেশনে ছাত্র-কৃষক-শ্রমিক-স্বাস্থ্যকর্মী-ইমাম-মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিক-সাহিত্যিক-শিল্পী-নারী-উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুক্ত আলোচনায় অংশগ্রহণ মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে ২০২০-২১ অর্থ্ছরের মিঠাখালী ইউনিয়ন পরিষদের বাজেট অনুমোদিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: