বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

প্রথম ঘণ্টায় তিনশ কোটি টাকার লেনদেন

নিউজ ডেস্ক :: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে তিনশ কোটি টাকার কিছু বেশি।

ডিএসইর পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্টের বেড়ে যায়। তবে এরপর বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। এতে সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে। অবশ্য এরপর আবার সূচক ঊর্ধ্বমুখী হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৭ পয়েন্টে বেড়েছে। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৪০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৫৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: