শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়া থানার ডাবলুগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে পিয়ারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১ জুন সোমবার রাত ১২ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি আজ নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। নিহত ওই নারী দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। তার বাড়ি মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে। নিহতের লাশ তার নিজ বাড়িতে কোভিট-১৯ প্রটোকলে দাফন করা হবে।

এছাড়া নিহত ওই নারীর বাড়ী লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: