বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন

নিউজ ডেস্ক :: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৭৮৩ পয়েন্ট অবস্থান করছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে ২ হাজার ৫৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৬ কোটি ২১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৭ টির, কমেছে ২৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

সিরাজগঞ্জে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাসিরাজগঞ্জে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০০ পয়েন্ট কমে ১১ হাজার ৮৬৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৫ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৭টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ টাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: