রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

অনলাইনে কনসার্ট, বিক্রি হবে টিকিট

নিউজ ডেস্ক : দুই মাস ধরে অনলাইনে সরাসরি গান পরিবেশন করেন অনেক তারকাশিল্পী। এবারের অনলাইনে হবে টিকিট কনসার্ট। এই বিশেষ কনসার্ট উপভোগ করতে হলে আগ্রহীদের খরচ করতে হবে নগদ ২০০ টাকা। দর্শক আসনও সীমিত, মাত্র ২০টি।

‘অ্যান ইভিনিং উইথ শান সায়েক’ শিরোনামের এই শো পরিচালিত হবে ‘জুম’ অ্যাপের মাধ্যমে। প্রথম শোটি হচ্ছে ৯ জুন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত। এতে শানের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে থাকছেন হুইসেল কুইন অবন্তি সিঁথি। এমন আয়োজনে দেশের বেশিরভাগ শিল্পীই উচ্ছ্বাসিত।

করোনাকালের ফ্রি কালচার থেকে বেরিয়ে একটা পথ অনন্ত বের হলো। শান বলেন, ‘লকডাউনের পর থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। কারণ আমরা যারা শো আর মিউজিক করে জীবন চালাই, তাদের জন্য তো এটা ভয়ংকর পরিস্থিতি। সরকার ও বিভিন্ন সংস্থার তালিকায় দিনমজুররা আছে। আমরা তো কারও তালিকায় নেই। ফলে একটা রাস্তা বের করার চেষ্টা করছিলাম। এর মধ্যে গেল ২ মাসে অন্তত ৩০টি অনলাইন শোতে অংশ নিয়েছি। প্রতিটি অর্থহীন, মানে টাকার বিবেচনায়! এসব ভেবে কনসার্টের পরিকল্পনা করলাম। এখন দেখার পালা সবাই কেমন করে নেন বিষয়টি।’

সান আরও জানান, প্রতি সপ্তাহে এভাবে একটি করে শো পরিচালনা করা হবে। যেখানে সংযোগ করার চেষ্টা করবেন দেশের বেশিরভাগ শিল্পীদের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: