বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
রুয়েটে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর সিট বাতিল ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার, বাবার বিরুদ্ধেই হত্যার অভিযোগ কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ

মোংলায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের কারিতাস’র আর্থিক সহায়তা

মোংলা থেকে মোঃ নূর আলম : মোংলার চাঁদপাই ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ৫৫ পরিবারের মাঝে ১১ জুন বৃহস্পতিবার দুপুরে কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে বুলবুল রিকভারি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নগদ অর্থ প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১টায় শারিরীক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লাঃ মোঃ তারিকুল ইসলাম। অর্থ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিতাস মোংলার কর্মসুচি কর্মকর্তা মামুন সিরাজুম মুনির চৌধুরী ও ইআরপিসিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা স্নিগ্ধা বাড়ই। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোড়ল মতিউর রহমান, লিয়াকত আলী হাওলাদার, হারুনুর রশিদ, দূর্জয় হালদার প্রমূখ।

অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন প্রথম প্রথম পর্যায়ে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ৫৫ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে আরো ১০ টাকা করে প্রদান করা হবে।

এছাড়া ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদেরও কারিতাসের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানা যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: