বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম
আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয় ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত

সুন্দরবনের করমজলে কুমির পিলপিল ৪৪টি ডিম পেড়েছে

মোংলা থেকে মোঃ নূর আলম : সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে ১২ জুন শুক্রবার সকালে কুমির পিলপিল ৪৪টি ডিম পেড়েছে। এর আগে গত ২৯ মে কুমির জুলিয়েট ৫২টি ডিম দিয়েছিলো। ডিম পাড়ার ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফোটার সম্ভাবনা রয়েছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান শুক্রবার সকালে বাংলাদেশের একমাত্র করমজল সরকারি কুমির প্রজনন কেন্দ্রের কুমির পিলপিল ৪৪টি ডিম পেড়েছে। এরমধ্যে ২১টি ডিম পিলপিলের বাসায় এবং ২৩টি ডিম ইনকিউবেটরে ( নির্দিষ্ট তাপমাত্রায় ) রাখা হয়েছে। এর

আগে গত ২৯ মে কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে। যার মধ্যে ১৪টি ডিম জুলিয়েটের নিজের বাসায় এবং ৩৮টি ডিম ইনকিউবেটরে ( নির্দিষ্ট তাপমাত্রায় ) রাখা হয়েছে। ডিম পাড়ার ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফুটে বের হবে। এবার ভালো ফলাফল আশা করছেন করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: