শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র অনুকূলে জলিশা মৌজার ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে প্রেসক্লাব, দুমকির হলরুমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ জমি মালিকের পক্ষে জলিশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শাহআলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, পবিপ্রবিতে জলিশা মৌজায় ইতোপূর্বে ৮৫একর জমি অধিগ্রহন করা হলেও কোন পরিবারের একজন সদস্যেরও কর্মসংস্থানের ব্যবস্থা কতৃপক্ষ করেননি।
পক্ষান্তরে শ্রীরামপুর মৌজায় অধিগ্রহণকৃত জমির প্রত্যেক পরিবারে চাকুরি দেয়া হয়েছে। এছাড়া অধিগৃহীত জমির মূল্য বৈষম্য রয়েছে। জলিশা মৌজার প্রতি শতাংশ জমির ধার্য্য মূল্যের তিনগুণ শ্রীরামপুর মৌজায় দেয়া হয়েছে। বর্তমানে জলিশা মৌজায় ১৯.৬৫ একর জমি অধিগ্রহন প্রক্রিয়া চালাচ্ছেন। কতৃপক্ষের এমন বিমাতা সুলভ আচরণে জলিশাবাসী চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ। উল্লেখিত বৈষম্য দূরীকরণে জেলা প্রশাসকের নির্দেশিত সমঝোতা বৈঠক না ডেকে কতৃপক্ষের জোরজবরদস্তি মূলক অধিগ্রহণ তৎপড়তা চালাচ্ছেন।
এসব জোড়জবরদস্তি কোনক্রমেই জলিশাবাসী মানতে পারে না। সংবাদ সম্মেলনে সৈয়দ শাহআলম আরও বলেন, জলিশা মৌজার প্রস্তাবিত অধিগ্রহণ তালিকার প্রতিটি পরিবারে চাকুরী নিশ্চিত করণ ও জমির মূল্য বৈষম্য দূরীকরণ ব্যতিরেকে কোন ক্রমেই জমি অধিগ্রহন করতে দেয়া হবে না। এক প্রশ্নর জবাবে সৈয়দ শাহআলম বলেন, কতৃপক্ষকে দাবি সম্বলিত স্মারক লিপিতে ৪দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে উল্লেখ করে বলেন, প্রয়োজনে উচ্চআদালতের আশ্রয় নেয়া হবে। এসময় জলিশা মৌজার ক্ষতিগ্রস্ত পরিবারের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।