মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

ফটো সাংবাদিক কাজল দুই দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল কোর্ট) দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন।
হাজারিবাগ থানার এ মামলা তদন্ত কর্মকর্তা ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই রাসেল মোল্লা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকেই কাজলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়।

সাংবাদিক কাজলের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের এসআই এস আশ্রাফ আলী জামিনের বিরোধীতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

জিআরও আশ্রাফ আলী এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে কাজলকে আটক করে বিজিবি।

পরদিন অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এরই মাঝে তার বিরুদ্ধে হাজারিবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।

এদিকে, গত ২৪ জুন শেরে-বাংলা নগর থানায় সংসদ সদস্য শিখরের দায়ের করা মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: