বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় কোন দূর্বৃত্তায়ন চলবে না : পুলিশ সুপার

sdr

মোংলা থেকে মোঃ নূর আলম : সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে এবং বনজ সম্পদ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। ৩ জুলাই শুক্রবার সকালে মোংলার বনবিভাগের ফুয়েল জেটি থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানের নেতৃত্বে দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। তার সাথে ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডলসহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা। সুন্দরবন কেন্দ্রিক অপরাধ দমনকে ঘিরে বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, সুন্দরবন ও তৎসলগ্ন উপকূলীয় এলাকায় কোন দূর্বৃত্তায়ন চলবেনা। সুন্দরবনে বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে, যারা বনেদস্যুতা করে, বাঘ-হরিণ শিকার করে তাদের প্রতি আমাদের কঠিন নিষ্ঠুরতা থাকবে। তাদের সবার প্রতি আমাদের একটাই কথা থাকবে তোমরা ভালোর পথে ফিরে আসো, নয়তো তোমাদের কষ্ট ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার নিজেই সুন্দরবনকে টেককেয়ার করেন। এছাড়া আইজিপি ও ডিআইজি মহোদয়ও চাইছেন সুন্দরবনকে আমরা বন্যপ্রাণীর বসবাস উপযোগী ও ট্যুরিস্ট উপযোগী করে তুলি। এছাড়া সিডর, আইলা, ফনি ও আম্পানসহ সকল দুর্যোগ থেকেই সুন্দরবন আমাদেরকে মায়ের মত আগলে রাখে, তাই এ বনটাকে সুরক্ষা দেয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

সকল ধরণের অপরাধ দমনে সাগর-সুন্দরবনে অভিযানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতার বিষয়েও তিনি বলেন, বর্তমান সক্ষমতা যা আছে, আমরা তা নিয়ে শুরু করছি। প্রয়োজনে আধুনিক ও দ্রুতগামী নৌযান ভাড়া করবো। অভিযানের প্রয়োজনীয় জলযান সংগ্রহ ও অবকাঠামো নিমার্ণের পরিকল্পনা তৈরি করবো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: