রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা সোনার দামে বড় লাফ সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়: বিরোধীদলীয় নেতা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার আজ সকাল দশটায় সেদুয়ারী এলাকার সারাজ ফাইবারটেক লিমিটেড নামক একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাযায়, সকাল ১০ টার দিকে শ্রমিকরা কারখানায় একটি সুতার গোডাউনে হঠাৎ ধোঁয়া দেখতে পায়। পরে মিলের শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ভালুকা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের তিনটি ঘটমা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং আগুনের ভয়াবহতা দেখে ত্রিশাল ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে, ত্রিশালের ২টি এবং ময়মনসিংহের দু‘টি ইউনিটসহ মোট সাতটি ইউনিট প্রায় ৬ ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক পরিমান জানাযায়নি।

কারখানা মালিক জানান, আগুনের তার ২০-২৫ লাখ টাকার সুতা পুড়ে গেছে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে। তবে, প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই আগুন লেগে থাকতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: