শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই

নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর পান্থপথের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মেয়ে ফারাহ আনিকা অনন্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে তার চিকিৎসা চলে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মে মাসে তাকে ভারতের তামিলনাড়ূর ভোলোরে ক্রিশ্চিয়ান মিশনারী হাসপাতালে (সিএমসি) নেওয়া হয়। সেখানে একমাস চিকিৎসা নেন বাবু। সিএমসির চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, সেখানে তার অস্ত্রোপচার সম্ভব নয়। পরের মাসে তিনি মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। গত রোববার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাশীদ উন নবী সংবাদকর্মীদের কাছে বাবু নামেই বেশি পরিচিত। তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ছিলেন। সমকালে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রাশীদ উন নবী বাবু।

রাশীদ উন নবী বাবু ১৯৫৬ সালের ১২ মার্চ বগুড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি জাসদের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে তিনি রাজনীতি ছেড়ে পেশাদার সাংবাদিকতায় সম্পৃক্ত হন।

৪৫ বছরের সাংবাদিকতা জীবনে রাশীদ উন নবী বাবু দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ প্রকাশিতব্য দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন রাশীদ উন নবী বাবু।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: