রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

আবারও ঘূর্ণিঝড়ের আভাস, সাগরে তৈরি হচ্ছে লঘুচাপ

নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে চলতি মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শীত পড়বে আগামী ডিসেম্বর থেকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে ইতোমধ্যেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আরেকটি লঘুচাপ আগামী ১৬-১৭ নভেম্বর তৈরি হতে পারে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, চলতি মাসে তীব্র শীতপড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান এ আবহাওয়াবিদ। তিনি বলেন, ‘শীত মূলত ডিসেম্বরে পড়া শুরু হবে। শীত না পড়লেও ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: