সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম
অন্যের হাই দেখে নিজেরও হাই ওঠে, আর চোখে পানিইবা আসে কেন ১০০ রানও করতে পারল না বাংলাদেশ ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের নতুন তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক :: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের আগামী ৪ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। সব কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। প্রার্থীরা আজ থেকেই প্রচারণা শুরু করতে পারবেন।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের মাঝপথে নির্বাচন বন্ধ করে দেয় ইসি। ভোট চলাকালে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে ৫১টি ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ৫১টি কেন্দ্রের ঘটনা তদন্ত করে গত ২৭ অক্টোবর ইসিকে প্রতিবেদন দেয়।

এই আসনের ১৪৫ কেন্দ্রে ভোট হবে। এই ভোটে নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ নেই। গত জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: