শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫১তম বিজয় দিবস উদযাপন

এ আর কাজল :: নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৫১তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার গতকাল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল ১০টা ২০মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্যেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ভাস্কর্যে পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

এ সময় উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ ও যেসকল মা-বোনেরা বীরাঙ্গনা হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করছি। স্বাধীনতা যুদ্ধে যারা অপশক্তি হিসেবে তৎপর ছিল সেসময় বঙ্গবন্ধুর নেতৃত্বে কঠিন হস্তের মাধ্যমে আমরা যেমন বিজয় লাভ করেছি তেমনি বর্তমানে সেই অপশক্তি যেন মাথা তুলে না দাড়াতে পারে এই আশা ব্যক্ত করি। বঙ্গবন্ধু যেমন সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন আমাদেরও সোচ্চার হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে।

এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে আলোকসজ্জা, আবাসিক হলে উন্নত মানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: