রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

ঢাকাসহ মধ্যাঞ্চলে শীত বেড়েছে

নিউজ ডেস্ক :: ঢাকাসহ মধ্যাঞ্চলে বাড়ছে শীত। দুদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে। শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (১৮ ডিসেম্বর) তা কমে হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল কুমিল্লায়। যেখানে একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবারও সেখানে একই তাপমাত্রা রয়েছে।

যদিও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে কমেছে শীতের অনুভূতি। তবে ঢাকা ছাড়াও মধ্যাঞ্চলের টাঙ্গাইল ও ফরিদপুরে তাপমাত্রা কমেছে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান আব্দুর রহমান খান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: