শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেফতার দুই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামপুর বাজার এলাকায় র‍্যাব-১৩ অভিযান চালিয়ে ৪২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

গ্রেফতারকৃতরা হলেন, নওশাদ আলী ও মর্তুজা আলম। নওশাদ আলী হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের বাসিন্দা এবং মর্তুজা একই গ্রামের সাইবালীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ল্যাফটেনেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, আসামিরা র্দীঘদিন যাবত অবৈধ মাদক কারবারে জড়িত এবং ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‍্যাব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: