মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

নরসিংদী শিবপুরে করোনা আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিবপুর আসনের এমপি আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন এর নিজস্ব অর্থায়নে Manifold Oxygen System করোনা আইসোলেশন ওয়ার্ড শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবহার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) সকালে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিবপুরের এমপি ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী চিনাদী বিলের চারপাশে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করে মাছের পোনা অবমুক্ত করেন সাংসদ জহিরুল হক ভূঞা মোহন ও নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: