রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, হতে পারে কালবৈশাখী

নিউজ ডেস্ক :: বুধবার (১৫ মার্চ) সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বেলা বাড়ার পর ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে হতে পারে বজ্র-বৃষ্টি। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গেছে। এছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের ওপর দিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্যাপক শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি অতিক্রম করতে যাচ্ছে। বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: