বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ৬৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

এ আর কাজল (সিনিয়র স্টাফ রিপোর্টা) :: ১। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ জসিম উদ্দিন (৩৪), পিতা-মৃত মফিজুর ইসলাম, সাং-শাহাদিলেরবাগ, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা ও তার সহযোগী ২। মোঃ বিল্লাল (৩৭), পিতা-মৃত হাসান আলী, সাং-পশ্চিম সিং, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, ৩। মোঃ মনজিল হোসেন (৩২), পিতা-মৃত তোফায়েল, সাং-বাটপাড়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাগণের হেফাজত হতে ৬৯৫ বোতল ফেন্সিডিল, ০১ টি ট্রাক এবং নগদ ৮৭৪৭/- টাকা জব্দসহ ১৪/০৩/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

২। অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। উক্ত মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকের চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। মূলত তারা পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকের পণ্যের আড়াঁলে অবৈধ ফেন্সিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এছাড়াও আসামীদের মাদক ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। উক্ত সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

৩। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: