বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

অর্থ আত্মসাৎকারী চক্রের প্রধান আসামি গ্রেফতার

এ আর কাজল (সিনিয়ার স্টাফ রিপোর্টার) :: ১।র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত রাজশাহীতে কর্মরত একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলার আত্মসাৎকারী চক্রের এজাহার নামীয় ১ নম্বর আসামি মোঃ আল আমিন (৩২), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-গাজীবাড়ি/গাজীপুর কুতুবপুর, থানা-হাইমচর, জেলা-চাঁদপুরকে গত ২৮/০৩/২০২৩ তারিখ বিকেলে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত প্রতারক চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এই চক্রটি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ন সচিব মোঃ এনামুল হকের নাম পরিচয় ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি হতে চাকুরি প্রত্যাশী বেকার যুবকদের নিকট হতে সরকারি চাকুরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে । পরবর্তীতে উক্ত কর্মকর্তা বিষয়টি জানতে পারলে গত ২৩/০৩/২০২৩ তারিখ গ্রেফতারকৃত আল-আমিন এবং তার সহযোগী মোছাঃ সুলতানা জেসমিনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। মামলা দায়ের এর পর হতে ধৃত আসামিকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় এবং একপর্যায়ে গতকাল র‌্যাব কর্তৃক আটক করা হয়। আটকের পর তার দেয়া তথ্যর ভিত্তিতে চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

৩। গ্রেফতারকৃত আল-আমিন একজন বিকাশ, নগদ এবং মোবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ তার এই মোবাইল ব্যাংকিং ব্যবসার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের নাম পদবী ব্যবহার করে চাকুরি প্রত্যাশীদের নিকট থেকে অর্থ আত্মসাৎ সিন্ডিকেট এর সাথে কাজ করে আসছে।

৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: