বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২২ বছর যাবৎ পলাতক আসামি গ্রেফতার

এ আর কাজল (সিনিয়র স্টাফ রিপোর্টার) :: ১। ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২২ বছর যাবৎ পলাতক আসামি ১। মোঃ সেলিম (৪৫), পিতা-আঃ খালেক, সাং-সাতাশি, থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোনা’কে অদ্য ০৬/০৪/২০২৩ তারিখ ০৪৪৫ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

২। অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে ‘১৮৭৮ সালের অস্ত্র আইনে’ সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় ২০০১ সালের একটি অস্ত্র মামলা এবং ২০০২ সালের একটি বিশেষ ট্রাইব্যুনাল মামলা রয়েছে। মামলা রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৫ সালে ধৃত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

৩। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: