শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

মোংলায় বাপা এবং ওয়াটার কিপার’র আয়োজনে বাঘ দিবস পালিত

মোংলা থেকে মোঃ নূর আলম : আজ ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস। আন্তর্জাতিক বাঘ দিবস-২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে ২৯ জুলাই বুধবার মোংলায় নানা কর্মসুচি পালিত হচ্ছে। কর্মসুচির মধ্যে আছে ”সুন্দরবন বাঁচলে, বাঘ বাঁচবে” শিরোনামে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার সকাল ১১টায় মোংলা ফেরিঘাট চত্বরে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এছাড়া বিকেল ৪টায় “বাঘ দিবসে বাঘের গল্প” শীর্ষক জুমে এক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে সভাপতিত্ব করবেন বাপা’র নির্বাহী সহ-সভাপতি ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ আব্দুল মতিন।

অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন সুন্দরবনের জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, নুরুজ্জামান সানা, ঢাংমারি ঢলফিন সংরক্ষণ দলের নেতা ইসরাফিল বয়াতী, বাঘবন্ধু মোঃ আলামীন মুসাল্লি, ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য নান্টু গাজী, সুন্দরবনের টু ̈র গাইড মোঃ নাজমুল হক প্রমূখ।

এছাড়া আয়োজক সংগঠনের অন্যান্য প্রতিনিধিগন, সুন্দরবনের উপর নির্ভশীল জনগোষ্ঠি, পরিবেশবিদ,গণমাধ্যমের প্রতিনিধি ও সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন। অনুষ্ঠানটিসঞ্চালনা করবেন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

উল্ল্যেখ্য ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ শীর্ষ সম্মেলন হতে প্রতিবছর ২৯ জুলাই’র দিনটিকে আন্তর্জাতিক বাঘ দিবস হিসেবে পালন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: