মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

ছিন্নমূল পথ শিশুরা পেল শুভেচ্ছা উপহার

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ঈদ উপলক্ষে ছিন্নমূল পথশিশুদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত থেকে বাঁধনহারা থিয়েটার স্কুলে ৫৮ জন পথশিশুর মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জেলা প্রশাসকের ব্যক্তিগত অর্থায়নে তার পক্ষে এসব উপহার বিতরণ করেন।

এসময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ শাহরুখ খান, স্বেচ্ছাসেবি সংগঠন আলোকিত নরসিংদীর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসব পথশিশুদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে সহায়তা করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।

এসব পথশিশুদের নিয়ে কাজ করছে এমন একটি স্বেচ্ছাসেবি সংগঠন আলোকিত নরসিংদীর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল জানান, এসব পথশিশুরা নরসিংদী রেলওয়ে স্টেশন, শহরের ফুটপাত, রাস্তাঘাট ও নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় ভিক্ষাবৃত্তি করতো।

পরে তাদের মধ্যে সংগঠনের উদ্যোগে ১৭ জনকে স্কুলে ভর্তি করানো হয়। এরাসহ অন্যান্যরা ভিক্ষাবৃত্তি ছেড়ে শহরের পথচারী ও ট্রেনের যাত্রীদের নিকট ফুল, বাদাম, পানি, চিপস ও মাস্ক বিক্রি করে উপার্জন করার চেষ্টা করছে।

আলোকিত নরসিংদীর পক্ষ থেকে ৮ বছর ধরে তাদের বিভিন্ন উৎসবে পোশাক বিতরণ ও ভালো খাবার দেয়াসহ স্কুলমুখী করার চেষ্টা চালানো হচ্ছে। খোঁজ পেয়ে এ বছর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে ৫৮ জন পথশিশুদের মাঝে নতুন জামা ও জুতা বিতরণ করেন।

এছাড়াও করোনা পরিস্থিতিতে পথশিশুদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: